বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়া এলাকায় আরিফ হোসেন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে নামাজগড় থেকে সুলতানগঞ্জ পাড়ার সড়কে এই খুনের ঘটনা ঘটে।
- শিবচরে জামায়াত নেতার ভিডিও ভাইরাল, দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি
- * * * *
- ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- * * * *
- সানায়ে তাকাইচি-তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে: অতিরিক্ত প্রেস সচিব
- * * * *
- ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
- * * * *
- চাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার
- * * * *
কুপিয়ে হত্যা
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার জহিরুল ইসলাম মামুনকে (৪৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জহিরুল ইসলাম উপজেলার ফরিদপুর ইউনিয়নের সোনাপুরা গ্রামের মালেক হাওলাদারের ছেলে। তিনি ফরিদপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
কুমিল্লার নাঙ্গলকোটে ঝর্ণা আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।
রংপুরের মিঠাপুকুরে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে হারুন নামে একজনকে আটক করেছে পুলিশ।
রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকায় শাহ আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকার একটি ওয়ার্ড থেকে শাহ আলম স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদপ্রার্থী ছিলেন বলে তার পরিচিতরা জানিয়েছেন।
গাজীপুরে পাওনা ৩০০ টাকা চাওয়ায় আরিফ নামে এক কিশোর চা দোকানিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নোয়াখালীর বেগমগঞ্জে দিনমজুর মো. সোহেল (৩০) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফারুক হোসেন ওরফে সোহেল (২২) চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার আজগর হাজী বাড়ির মো. বাহারের ছেলে ও একই বাড়ির আমির হোসেন ওরফে মানিকের ছেলে মো. আমিনুল ইসলাম ওরফে মাহফুজ (১৯)।
কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প-১৮তে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আইয়ুব (৩৫) একই ক্যাম্পের ব্লক-এইচ/৫৬-এর সাব-মাঝি (উপ-কমিউনিটি নেতা) ছিলেন।
নাটোরের লালপুরে ওসমান গনি প্রামাণিক (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ সেপ্টেম্বর) সকালে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক তরুণকে আটক করে পুলিশ।